UsharAlo logo
, |

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

ঊষার আলো
আগস্ট ৯, ২০২১ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলে প্রতিবেদক : গত ২৪ঘন্টার অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছেন খুলনা মহানগর পুলিশ।

সোমবার (৬আগস্ট) সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযানে শাহজাহান মৃধা(৩৪), মোঃ মামুন হাওলাদার(২৩) এবং মোঃ রাজ(২৫) কে আটক করা হয়। এদেরকে মহানগরীর খুলনা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এদের নিকট থেকে ১২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো–আরএম)