UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেডিএ চেয়ারম্যানের সঙ্গে মিরেরডাঙ্গা কল্যাণ কমিটির শুভেচ্ছা বিনিময়

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সঙ্গে শিরোমনি শিল্প আবাসিক কেডিএ মিরেরডাঙ্গা কল্যাণ কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কেডিএ চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেন, খুলনাকে একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে কেডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিরোমনি ও মিরেরডাঙ্গা শিল্প আবাসিক এলাকা খুলনার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এ এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নাগরিক সুবিধা দ্রুত বাস্তবায়নের জন্য কেডিএ এবং স্থানীয় কল্যাণ কমিটির মধ্যে সুদৃঢ় সমন্বয় প্রয়োজন। কল্যাণ কমিটির পক্ষ থেকে আসা গঠনমূলক পরামর্শ ও সুপারিশকে গুরুত্ব দিয়ে এলাকার সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন শিরোমনি শিল্প আবাসিক কেডিএ মিরেরডাঙ্গা কল্যাণ কমিটির সভাপতি মো. রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আফতাব উদ্দিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।