UsharAlo logo
, |

কেসিসি’র সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত

ঊষার আলো ডেক্স
এপ্রিল ২২, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা অঞ্চল নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন

খুলনা সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের পরিচালক মাস্টার শফিকুল আলম সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি ও কার্যকরী নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ পদে নির্বাচিত হন।

সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে এডভোকেট আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে লস্কর মো. তসলিম নির্বাচিত হন।

মাস্টার শফিকুল আলম কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং মানবিক ও ইনসাফভিত্তিক কল্যাণমুখী সমাজ গঠনে নতুন কমিটির যাত্রা ফলপ্রসূ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। দেশের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠনের নেতৃত্বে এই পরিবর্তন শ্রমজীবী মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করবে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল ও মো. আজিজুর রহমান, দৌলতপুর-খুলনা জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক হাওলাদার ও মো. আলফিদা হোসেন, খুলনা মহানগরীর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি ডা. সাইফুজ্জামান, খুলনা জেলা সভাপতি প্রিন্সিপাল গাউসুল আজম হাদী ও সেক্রেটারি মো. নাজিম উদ্দিন, সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েদ আলী ও সেক্রেটারি মো. আব্দুল গফফার এবং বাগেরহাট জেলা সভাপতি মো. আবুল কাশেম ও সেক্রেটারি মো. শহিদুল ইসলাম।

 

ঊআ-রহ