UsharAlo logo
, |

কেসিসি প্রশাসকের সঙ্গে জিয়া শিশু-কিশোর সংগঠনের শুভেচ্ছা বিনিময়

Mohon Chowdhury
আগস্ট ২০, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগর ও জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কেসিসি প্রশাসকের দপ্তরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় মহানগর শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব জুবায়ের মোর্শেদ, জেলা শাখার সভাপতি তৌহিদুর রসুল শিমুল ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ দুলালসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া অ্যাডভোকেট এস এম মঞ্জুর কাদের মিঠু, জুলফাত ইলাহ আগা, শেখ শহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, সাইদুল ইসলাম, ফাতেমা রহমান রিয়া, লুৎফর রহমান, মিজানুর রহমান, মো. ফারুক হোসেন, জামাল উদ্দিন, আনিসুর রহমান ও মো. শাহাবুদ্দিন ইসলাম সুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।