UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খাদ্য বিতরণ কর্মসূচি সফল করতে দেশের তথ্য যুব কল্যাণ সংগঠনের সভা

Mohon Chowdhury
নভেম্বর ৫, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৬ নভেম্বর খাদ্য বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের তথ্য যুব কল্যাণ সংগঠনের খুলনা কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা শশির রঞ্জন মল্লিকের দিকনির্দেশনায় খাদ্য বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহরিয়ার খান, সহ-সভাপতি শিপন মল্লিক, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ অধিকারী, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সম্রাট ফরাজী, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক সুকান্ত রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঊষার আলোর স্টাফ রিপোর্টার মোহন চৌধুরী, সমাজসেবা ও মানবসম্পদ সম্পাদক শাহরিয়ার ইসলাম সাদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান তামিম।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান, গোপী পোদ্দার, প্রীতম বিশ্বাস, হাসনাত তাঈন, অরণ্য সরদার, ইমরান হোসেন, সজীব তালুকদার, শাহরিয়ার ইমন, নাহিদ ইসলাম ও সিফাত খান উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে যোগ দেন খুলনা সংবাদের স্টাফ রিপোর্টার সোহাগ বাবু।

সভায় বক্তারা বলেন, দেশের তথ্য যুব কল্যাণ সংগঠন সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ সৃষ্টি এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী ৬ নভেম্বরের খাদ্য বিতরণ কর্মসূচি সফল করতে সংগঠনের সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ঊআ- মোচৌ