প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খালিশপুর থানা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট ২০২৬) খালিশপুর থানা মহিলা দলের সভাপতি শাহনাজ সরোয়ারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ঊআ- মোহন চৌধুরী
