UsharAlo logo
, |

খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনায় দোয়া মাহফিল

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খানজাহান আলী থানা শ্রমিক দলের উদ্যোগে গতকাল বাদ মাগরিব ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়সেদ আলী, থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, ইকবাল হোসেন মিজান, শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মকর্তারা।

একই দিনে গিলাতলা পাকার মাথায় ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগেও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সদস্য মোঃ ফরহাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ শেখ ইকবাল হোসেন।

আলোচনা সভায় বক্তৃতা দেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এস.এ. রহমান বাবুল, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম শুকুর, শ্রমিক নেতা সৈয়দ জাকির হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোঃ সেলিম আহম্মদ, সৈয়দ জাফর আহমেদ, নুরুল মোল্লা, মোস্তাক মেম্বার, ইসমাইল হোসেন বাবু, লিমন মোল্লা ও অন্যান্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

ঊআ-মোহন চৌধুরী