UsharAlo logo
, |

খিলগাঁওয়ে সড়কে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ঊষার আলো
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার সড়ক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০।সোমবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার খান জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। দুই-তিন দিন ধরে তিলপাপাড়া ১৪ নম্বর সড়কে ঘুরাঘুরি করছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।তাৎক্ষণিকভাবে মারা যাওয়া ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঊষার আলো-এসএ