খুলনা বিশ্ববিদ্যালয়ে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার সার্বিক পরিবেশ পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় তিনি বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনের বিভিন্ন পরীক্ষাকক্ষ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে উপাচার্য সংশ্লিষ্ট ডিনদের কাছ থেকে পরীক্ষার অগ্রগতি, উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সবার প্রচেষ্টার প্রশংসা করেন। পরীক্ষা হল পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুবির ২৯টি ডিসিপ্লিনে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের ২৩ ব্যাচের ৩য় বর্ষ টার্ম-১, ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের ২৪, ২২, ২১ ও ২০ ব্যাচের ১ম, ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষ টার্ম-২ এবং একই শিক্ষাবর্ষের মাস্টার্স ২য় টার্মের পরীক্ষা চলছে। এই পরীক্ষা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
ঊআ- মোহন চৌধুরী
