ঊষার আলো প্রতিবেদক : খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের সংস্থাপন-৩ শাখার কর্মচারি মোঃ শাহজালাল ফকিরের পিতা মোঃ আবুল কাশেম ফকির আজ (১৯ জুলাই) বেলা ১১টায় বার্ধক্যজনিত কারণে বাগেরহাটের মোড়েলগঞ্জের কচুবুনিয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি চার ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর নামাজে জানাজা শেষে কচুবুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন রেজিস্ট্রার কার্যালয়ের সংস্থাপন-৩ শাখার কর্মচারি মোঃ শাহজালাল ফকিরের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, শাখা প্রধান উপরেজিস্ট্রার শামসুন্নাহার শিমুলসহ সংশ্লিষ্ট কার্যালয় ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
(ঊষার আলো-আরএম)
