UsharAlo logo
, |

খুবির সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী মারজান রহমানের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ’২৫ ব্যাচের শিক্ষার্থী মারজান রহমান আজ ২২ ডিসেম্বর (সোমবার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে মারজান রহমান রিকশায় ওড়না পেঁচিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হন। পরবর্তীতে খুলনা ও ঢাকায় চিকিৎসা গ্রহণ শেষে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরলেও সোমবার হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
এদিকে মারজান রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাতসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
তাঁরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ঊআ-মোহন চৌধুরী