খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘বন্ধন’-এর উদ্যোগে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নুরুন্নবী। এসময় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. শরীফ মোহাম্মাদ খান, প্রফেসর ড. আশরাফুল আলম, প্রফেসর ড. সালাহ উদ্দিন আহম্মেদ, প্রফেসর ড. এ টি এম জহির উদ্দিন, শেখ শারাফাত আলী, আবু সালেহ মো. পারভেজ, মো. আতিয়ার রহমান ও মো. সফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এস এম মোহাম্মাদ আলী।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ আব্দুল কুদ্দুস।
