একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং রঙমহল ফর ইয়ুথের আয়োজনে খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গণে শতাধিক তরুণ জলবায়ু কর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা Climate Justice, Fossil Free Future এবং টেকসই উন্নয়নের দাবিতে স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য একটি বাস্তব সংকট। তাই এখনই নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায়ভিত্তিক রূপান্তর নিশ্চিত করতে হবে।তরুণদের এই আন্দোলন থেকে একটি স্পষ্ট বার্তা উঠে আসে—
‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নেই, আর Climate Action-এর সময় এখনই।’”
