খুলনায় বিশেষ অভিযান চালিয়ে নূর আজিম বাহিনীর সক্রিয় সদস্য সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার সবুজ শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
৭ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে সকাল ৫টা পর্যন্ত খুলনা সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) ও রাসেল শেখ (২৫)।
পুলিশ জানায়, অভিযানের একপর্যায়ে সবুজ শেখের দেওয়া তথ্য অনুযায়ী তার বসতঘরে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
ঊআ-মোচৌ
