খুলনা মহানগরীর সদর থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কাজী আখতারুজ্জামান জুয়েল (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) তাকে আটক করা হয়। তিনি খুলনা সদর থানার ৬২ নম্বর ট্যাঙ্ক রোড এলাকার বাসিন্দা এবং কাজী আলী আহমেদের ছেলে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নির্বাচনের পরবর্তী সময়ে আওয়ামী লীগের পক্ষে আয়োজিত একটি মিছিলে উপস্থিত থাকার অভিযোগে কাজী আখতারুজ্জামান জুয়েলকে আটক করা হয়েছে। তবে সংগঠনটিতে তার কোনো সাংগঠনিক পদ বা দায়িত্ব রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
