UsharAlo logo
, |

খুলনায় এতিমদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

ঊষার আলো ডেস্ক
মার্চ ১০, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাসস-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের পক্ষে খুলনা নগরীর দারুস সুন্নাহ্ মাদরাসায় এতিমদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব মো. জাকির হাওলাদার। তিনি তার বক্তব্যে পবিত্র রমজান মাসের তাৎপর্য ও মানবিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এছাড়া এতিম ও অসহায় মানুষের জন্য আল্লাহর রহমত ও বরকত প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আলম চঞ্চল। তিনি বলেন, পবিত্র রমজান মাস দয়া, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে এতিমদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো. শাহরিয়ার রহমান বাবু, খুলনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. হেলালউদ্দীন হেলাল, মো. আজিজুল, দ্বীপ, মো. আব্দুর রাজ্জাক, মো. আবিদ আলম রাহাত, মো. মাহমুদ হাসান, মো. বাশার, মো. হিমাদ্রী হিমু, রাতুল, সৌরভ, হোসাইন, আজমির, গড়ইখালী কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাব্বির রহমান, মো. সাকিব হাসান, সোলাদানা ইউনিয়নের ছাত্রনেতা মো. আজমল, মাশরাফি, তৈইবুর, রনি, ইমরান, হোসাইন, আসিফ, জুবায়ের, মো. বাবু, রাজিবুল্লাহ, মো. সুমন মল্লিক, আরাফাত, তানভীর হোসেন তামিম, রাশেদ সানা, ফিরদাউস সানা, মেহরব, সুমন, ইয়াছিন হোসেন, জিয়াদুল হাসান, আসমাউলসহ অনেকে।

ঊআ-মোচৌ