UsharAlo logo
, |

খুলনায় জেসিআই সদস্যদের নেটওয়ার্কিং ও নেতৃত্ব উন্নয়ন সভা অনুষ্ঠিত

JAHANUR
মার্চ ১৬, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

 তরুণদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা বাড়ানো এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক যুব সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর উদ্যোগে খুলনায় একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) খুলনা ক্লাবে জেসিআই খুলনার আয়োজনে সংগঠনের সদস্যদের নিয়ে এই নেটওয়ার্কিং ও নেতৃত্ব উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাফিস আল মাহদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহিলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুরশিদা আক্তার রনি এবং বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলী আকবর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফীন রাফি আহমেদ, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট শান শাহেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ মতিউর রহমান, ন্যাশনাল সেক্রেটারি জেনারেল সিনান আরেফীন, খুলনা বিভাগের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মামুনুর রশিদ এবং খাদ্য মন্ত্রণালয়ের সহযোগী গবেষণা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান সোহাগ।
জেসিআই খুলনার সভাপতি ফারিয়া আকবর রিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আকবর, ভাইস প্রেসিডেন্ট গোলাম সাদেক সরকার ও তানবীর হোসেন শোভন, জেনারেল সেক্রেটারি আসিফ হোসেন রাব্বি, ট্রেজারার রিয়াজ মুন্সী, লিগ্যাল কাউন্সিল মোহাম্মদ শাহিনুর রহমান, ট্রেনিং কমিশনার রাশেদুল হক নিশান, ডিরেক্টর শেখ শাকিব হাসান শুভ, ফয়সাল হোসেন চৌধুরী, নূরজাহান আহমেদ লামিয়া, সদস্য মাহফুজ হোসেন, সাঈদ আরমান ও ওমর খালিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, জেসিআই একটি আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের শতাধিক দেশে তরুণদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ, সেমিনার, কমিউনিটি প্রজেক্ট এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, নতুন উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন। আয়োজকরা জানান, তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সামাজিক সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত

ঊআ-মোচৌ