UsharAlo logo
, |

খুলনায় তানযীমুল উম্মাহ প্রি হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Mohon Chowdhury
সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে তানযীমুল উম্মাহ প্রি হিফয মাদরাসা, খুলনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর আ.খ.ম. মাছুম বিল্লাহর সভাপতিত্বে এবং তানযীমুল উম্মাহ প্রি হিফয মাদরাসা, খুলনা শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর ইমরান খালিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারুক।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশন, কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শাখার দায়িত্বশীল, সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, কুরআনের জ্ঞান অর্জন এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই তানযীমুল উম্মাহর লক্ষ্য।

অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।