UsharAlo logo
, |

খুলনায় তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে খুলনায় শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মহানগর ছাত্রদল নেতা মোঃ আব্দুস সালামের উদ্যোগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) খালিশপুর আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন আরাবিয়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতী মুহাম্মাদুলাহ হাফেজ্জী।

উক্ত অনুষ্ঠানে খুলনা মহানগর ওলামা দল নেতা মাওলানা মুফতী মোঃ আজমল শেখ, মাওলানা আব্দুর রউফ গাজী, ছাত্রদল নেতা সৌরভ তালুকদার, মোঃ রিয়াজ, মাহবুব হোসেন হিরা, সাজ্জাদ ভূইয়া, অনিক, মুন্সী সাহাদ নবী, শাওন ও মুশফিকুর রহমান জিসান উপস্থিত ছিলেন।

ঊআ-মোহন চৌধুরী