UsharAlo logo
, |

খুলনায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু ২২ মে

Mohon Chowdhury
মে ১৯, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা আগামী ২২ থেকে ২৪ মে পর্যন্ত খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

আয়োজিত কর্মসূচির মধ্যে ২২ মে সকাল ১০টায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১১টায় বিজ্ঞান বিষয়ক কুইজের লিখিত পরীক্ষা, বেলা আড়াইটায় কুইজ প্রতিযোগিতা, বিকাল সাড়ে তিনটায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং বিকাল চারটায় টেলিস্কোপ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত হবে।

২৩ মে সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বেলা আড়াইটায় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব, বিকাল সাড়ে তিনটায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং বিকাল চারটায় ৪-ডি মুভি বাস প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত হবে।

এদিকে ২৪ মে সকাল ১০টায় ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় বিজ্ঞান বিষয়ক ডিজিটাল উপস্থাপনা, বেলা আড়াইটায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং বিকাল চারটায় সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

ঊআ-মোচৌ