নজরুল বর্ষ’ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সোমবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত কাজী নজরুল ইসলামের গান, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে মাসভিত্তিক থিমের খসড়া কার্যক্রম ক্যালেন্ডার পর্যালোচনা করা হয়। এ সময় ‘নজরুল বর্ষ’ উদযাপনকে আরও তাৎপর্যপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় হয়।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম এবং নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ।
এছাড়া সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নজরুল গবেষক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
