UsharAlo logo
, |

খুলনায় বন্ধ পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি

ঊষার আলো ডেস্ক
মার্চ ৯, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনার আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি পাটকলের শ্রমিকদের ঈদের আগে এককালীন বকেয়া পাওনা পরিশোধসহ সাত দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পাট, সূতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গতকাল সকাল ১১টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মো. হাফেজ আহাম্মদ মজুমদারের নিকট এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে মহাসেন, সোনালী, অ্যাক্স, জুট স্পিনার্স, আফিল ও হুগলি বিস্কুট কোম্পানিসহ বিভিন্ন বেসরকারি পাটকলের শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া পাওনা ঈদের পূর্বে পরিশোধসহ সাত দফা দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বেসরকারি পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগর সহ-সভাপতি মহাফুজুর রহমান, এস.এ.এম. মাহফুজুর রহমান, শ্রমিক নেতা খান আব্দুস সামাদ, মোহাম্মদ সোলায়মান শেখ, হায়দার আলী, আব্দুস সাত্তার, আইনুদ্দিন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, কাজী মোস্তাফিজুর রহমান, মো. মাসুম, মেহেদী হাসান সিকদার, সৌরভ হোসেন ও হেলাল উদ্দিন সোলেমানসহ অনেকে।

ঊআ-মোচৌ