খুলনা মহানগরীতে সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের দুটি প্রতিষ্ঠান। সোমবার বিকেলে নগর ভবনে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে মতবিনিময়কালে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানায়।
প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, খুলনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগের উদ্যোগকে স্বাগত জানানো হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
মতবিনিময়কালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, নানজিং সি হোপ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান ঝু ঝাওগুয়াং, সিনোটেক বিল্ডিং ম্যাটেরিয়াল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লি লিহুয়া এবং চীন সরকারের বাংলাদেশস্থ বিজনেস ম্যানেজার শেখ ইমরান সৌরভ উপস্থিত ছিলেন।
ঊআ- মোচৌ
