UsharAlo logo
, |

খুলনার উন্নয়ন দাবিতে মানববন্ধন

Mohon Chowdhury
মে ২৩, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

বন্ধ হয়ে থাকা মিল-কলকারখানা চালু, খুলনায় গ্যাস সংযোগ চালুকরণ, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জিয়া হল নির্মাণ, বিভাগীয় স্টেডিয়াম সংস্কার, হাইটেক পার্কের কাজ শুরু এবং গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা আসন্ন জাতীয় বাজেটে এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানান।

সংগঠনের সহ-সভাপতি সরদার আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচির সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু এবং নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।

এছাড়া বক্তব্য রাখেন বেলার খুলনা বিভাগের সমন্বয়ক মাহাফুজুর রহমান মুকুল, নাগরিক নেতা মিজানুর রহমান বাবু, সৈয়দ আলী হাকিম, সিরাজুল ইসলাম লিটন, মল্লিক আবুল কালাম আজাদ, মোঃ ওয়াহিদুর রহমান বাবু, মোঃ আজাদুল হক, এস এম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিতাই রায়, অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, শিরিন পারভিন, নাজমুল তারেক তুষার, জি এম ফারুকসহ অনেকে।

বক্তারা বলেন, খালিশপুর শিল্পাঞ্চলের বন্ধকৃত মিল-কলকারখানা দ্রুত চালু, খুলনায় গ্যাস সংযোগ পুনরায় চালু, খুলনা বিভাগীয় স্টেডিয়াম খেলাধুলার উপযোগী করে সংস্কার এবং রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা ব্রিজ সড়ক ও সোনাডাঙা থেকে ময়ূর বাইপাস সড়কের দ্রুত সংস্কার এখন সময়ের দাবি।

তারা বলেন, খুলনার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির স্বার্থে সরকারকে আসন্ন বাজেটে এসব খাতে জরুরি ভিত্তিতে বরাদ্দ দিতে হবে।

ঊআ-মোচৌ