
খুলনার ছয়টি নির্বাচনী আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা জোরদার করে তাদের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ একযোগে মাঠে কাজ করবেন। প্রতিটি আসনে পৃথক সাংগঠনিক টিম গঠন করে তারা নির্বাচনী ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশ নেবেন। শুক্রবার রাতে অনুষ্ঠিত সাবেক ছাত্রদল নেতাদের এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ভিপি ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ তারিকুল ইসলাম জহীর। এতে মহানগরীর বিভিন্ন কলেজের সাবেক ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।
সভায় খুলনার পাঁচটি আসনে প্রার্থী ঘোষণার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। ঘোষিত প্রার্থীরা হলেন—
নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২)
রকিবুল ইসলাম বকুল (খুলনা-৩)
আজিজুল বারী হেলাল (খুলনা-৪)
আলী আসগর লবী (খুলনা-৫)
এস. এম. মনিরুল হাসান বাপ্পী (খুলনা-৬)
এ সময় সভা থেকে দ্রুততম সময়ে খুলনা-১ আসনে উপযুক্ত প্রার্থী মনোনয়নের জন্য আহ্বান জানানো হয়।
সভায় চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা করা হয়। বিশেষভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের যে সকল নেতাকর্মী বিভিন্ন সময় নিহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়— ছড়িয়ে-ছিটিয়ে থাকা সকল সাবেক ছাত্রদল নেতাকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে। নির্বাচনী কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার স্বার্থে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটি ফেসবুক পেজ খোলার সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে প্রচার-প্রচারণার ব্যাপ্তি আরও বৃদ্ধি পায়।
সভায় বক্তব্য রাখেন—
আল-জামাল ভূঁইয়া, আরিফ ইমতিয়াজ খান তুহিন, মোল্লা মারুফ রশীদ, মাহবুব হাসান পিয়ারু, শেখ আব্দুল আজিজ, শেখ মহিউদ্দিন, নাজমুল হক মুকুল, মেজবাহউদ্দিন মিজু, শেখ আহসানুল কবির মিঠু, শেখ তারিকুল ইসলাম, সোহেল মাহমুদ, অ্যাড. শেখ হাফিজুর রহমান, আব্দুল লতিফ সোহাগ, শফিকুল ইসলাম নিপুণ, শেখ রুনা, তারিকুল আলম, ভিপি তারেক, রবিউল ইসলাম বিপ্লব, ফজলে রাব্বি, আরিফুর রহমান, মোহাম্মদ আলী, মাসুদুর রহমান প্রমুখ।
সাবেক ছাত্রদল নেতারা জানান, দল ও দেশের সমালোচনামূলক রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাঁদের মূল লক্ষ্য।
ঊআ-মোচৌ
