UsharAlo logo
, |

খুলনায় কর্মহীন মটর শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

ঊষার আলো
আগস্ট ১, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : লকডাউনে কর্মহীন হয়ে পড়া খুলনা মটর শ্রমিক ইউনিয়নের (১১১৪) সদস্যদের মধ্যে নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়নের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী মোঃ মনোয়ার হোসেন মনা। রোববার (০১ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর ডাকবাংলা মাহিন্দ্রা স্ট্যান্ড চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় কয়েকশ’ শ্রমিককে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আলু, এক কেজি পিঁয়াজ, আধা লিটার তেল, আধা কেজি লবণ, ১টি সাবান, এক প্যাকেট হুইল পাউডার ইত্যাদি। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা মাসুদুর রহমান, আলী আহমেদ, মোঃ মতিয়ার রহমান, মো. কামাল হোসেন, আব্দুল কাদের, রাজু মৃর্ধা, মোঃ রিয়াজ মীর, মোঃ শুকুর আলী, মোঃ আব্দুল জব্বার, মোঃ মিজানুর রহমান, ওয়াহিদ মুরাদ গুড্ডু, মোঃ নূরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান খোকন প্রমূখ।

(ঊষার আলো-আরএম)