UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জমি দখলের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

ঊষার আলো
মার্চ ২৯, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর পৈত্রিক সম্পত্তি জবর দখলে নিয়েছেন রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার ইটভাটায়। তার ইটভাটায় অবৈধভাবে জমি জবর দখলে সহযোগিতাকারীদের সমন্বয়ে এবার উপজেলার ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের পায়তারা করছেন তিনি।

আগামীকাল বুধবার (৩০ মার্চ) ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সম্মেলনের আয়োজন করা হলেও এসব বিষয়ে কিছুই জানেন না আহবায়ক মোঃ রউফ শিকদার।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেছেন রূপসার ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ রউফ শিকদার।উপজেলা চেয়ারম্যানের এসব অনিয়মে সহায়তার অভিযোগ তুলেছেন উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের বিরুদ্ধে।

ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের দেড় যুগ ধরে আহবায়ক মোঃ রউফ শিকদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর যাবত থানা ও ইউনিয়ন যুবলীগের কোন সম্মেলন হয় না। যখন জেলা যুবলীগের সম্মেলন হবে জানতে পারছি; ঠিক সেই মুহুর্তে তড়িঘড়ি করে একটি মহল সংগঠন পরিপন্থিভাবে হঠাৎ করে তাকে না জানিয়ে, তার নাম ব্যবহার করে ৩০ মার্চ ইউনিয়ন যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। এ বিষয়ে কিছুই জানেন না তিনি।

তিনি বলেন, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, রূপসা উপজেলা আ’লীগের সভাপতি ও রূপসা উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার নির্দেশে সম্মেলনের বিষয়ে তার সাথে নুন্যতম কোন আলোচনা ছাড়াই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ তার। মুলত এই সম্মেলনের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ রূপসা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা যাদের দ্বারা তার ইট ভাটায় বিভিন্ন লোকের সম্পত্তি জবর দখল করে ইট ভাটা পরিচালনা করছেন তাদের দিয়েই এই সম্মেলনের কমিটি করতে সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন। রূপসা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা ইতিপূর্বে রূপসার ডোবা গ্রামের জনৈক গোপাল দাসের জায়গা জবর দখলে নিয়ে ইটভাটার মধ্যে। এমনকি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর পৈত্রিক সম্পত্তিও তিনি জবর দখল করে তার ইটভাটার ভিতরে নিয়েছেন। আত্মসম্মান রক্ষার্থে কিছুই বলেন না এ্যাড. সুজিত অধিকারী। পরিশেষে তিনি বলেন, যেহেতু ইউনিয়ন যুবলীগের আহবায়ক হিসাবে দাওয়াতপত্রে আমাকে সভাপতি উল্লেখ করা হয়েছে- অথচ এ সম্পর্কে আমি কিছুই জানি না; বিধায় আগামীকালের সম্মেলন স্থগিত ঘোষণা করছেন তিনি।

রূপসা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা বলেন, এসব সুজিত অধিকারী আর ডাবলু পয়সা দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে। সময় উপযুক্ত জবাব দেবে, এখন কিছুই বলবো না।

ঊষার আলো-এসএ