খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (খুলনা ওয়াসা) চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামানকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।
স্থানীয় সরকার বিভাগ থেকে সোমবার (১৩ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৭(১) অনুযায়ী খুলনা সদর উপজেলার হাজী মহসীন রোডের বাসিন্দা মোহাম্মদ মনিরুজ্জামানকে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা ওয়াসাসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
