UsharAlo logo
, |

খুলনা ক্লাব লিমিটেডের ২০২৬ সালের কার্য-নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা ক্লাব লিমিটেড-এর ২০২৬ সালের কার্য-নির্বাহী পরিষদের নির্বাচন গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটি দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।
নির্বাচনে সভাপতি পদে জনাব সরফুজ্জামান (টপি) এবং সহ-সভাপতি পদে জনাব গালিব কাপাডিয়া নির্বাচিত হন। এছাড়াও কার্য-নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ডা. শেখ মো. রেজওয়ান, সৈয়দ মাসুম জাফর, ডা. মো. মাহমুদ হাসান লেনিন, ইঞ্জি. সাফায়েত আব্দুল্লাহ (রুসো), মেজর (অব.) ইমতিয়াজ আহমেদ, এহসান হায়দার চৌধুরী (বিপু), মোহাম্মাদ হাফিজুল ইসলাম চন্দন, মো. ওহিদুজ্জামান ও মো. আমিনুল ইসলাম।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা ক্লাব লিমিটেডের ঐতিহ্য সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সদস্যদের সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

ঊআ-মোহন চৌধুরী