UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিলেন ৩৯০২ জন

ঊষার আলো
জুলাই ১৫, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা জেলায় আজ (বৃহস্পতিবার) ৩ হাজার ৯শ দুই জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার একশত ৩২ এবং মহিলা এক হাজার সাতশত ৭০ জন।
আজ (বৃহস্পতিবার) খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার পাঁচশত ৩০ জন এবং ৯টি উপজেলায় মোট দুই হাজার তিনশত ৭২ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ তিনশত চার জন, বটিয়াঘাটায় দুইশত ৭০ জন, দিঘলিয়া দুইশত ৪৪ জন, ডুমুরিয়া চারশত ৫৬ জন, ফুলতলা ৭০ জন, কয়রা চারশত ৩৪ জন, পাইকগাছা একশত ৯০ জন, রূপসা তিনশত দুই জন এবং তেরখাদায় একশত দুই জন টিকা গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(ঊষার আলো-আরএম)