UsharAlo logo
, |

খুলনা জেলা মানব পাচার নেটওয়ার্ক এর সদস্য সচিব নির্বাচিত হলেন ফাতেমা খন্দকার রীমা

TANDRA DAS
জুন ১৫, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিষ্ঠানের মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে ১৫ জুন সোমবার সকালে খুলনা রূপান্তর ট্রেনিং সেন্টারে রূপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে খুলনা জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার মাধ্যমে পরবর্তী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে সদস্য সচিব নির্বাচিত হন ব্লাস্ট খুলনার সমন্বয়কারী ফাতেমা খন্দকার রীমা। সভায় বাংলাদেশে মানব পাচার ও অভিবাবাসি চোরাচালান আইন ২০২৬ বিষয়ে উপস্থাপন করেন আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংসস্থার সমন্বয়কারী এ্যাড. মোমিনুল ইসলাম, ব্র্যাক এর অশোক বালা, ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, নাগরিক ফোরামের সাধারন সম্পাদক এস এম ইকবাল হাসান তুহিন, ব্লাষ্টের কো-অর্ডিনেটর ফাতেমা খন্দকার রিমা, জেজেএস’র প্রোজেক্ট ম্যানেজার এম হাসিবুর হোসেন, দলিত’র প্রোজেক্ট ম্যানেজার প্রহল্লাদ জোয়ারদার, নবলোকের প্রোজেক্ট অফিসার সুজানা লোপা বাড়ই, রঙমহল ফর ইয়ুথ’র মো: আলভী শেখ, শিরোমনি যুব উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক প্রমি আক্তার লিজা, কারিতাস বাংলাদেশের লিমন রায় প্রমুখ।
সভায় সারভাইভারদের সুরক্ষা এবং সেবা প্রাপ্তির ক্ষেত্রে এডভোকেসি’র ক্ষেত্রগুলো চিহ্নিত করে টেকসই কর্মপরিকল্পনা করা হয়। উল্লেখ্য সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর এই সভা আয়োজন করে।