UsharAlo logo
, |

খুলনা প্রেসক্লাবে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

Mohon Chowdhury
জুন ২৭, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ মাগরিব খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

দোয়া মাহফিলের আগে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মো. ইউসুফ হাবিব দোয়া পরিচালনা করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, সহ-সভাপতি সোহরাব হোসেন এবং সদস্য মুহাম্মদ আবু তৈয়ব ও মুহাম্মদ নূরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কার্যনির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ) ও কে এম জিয়াউস সাদাতসহ প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।