UsharAlo logo
, |

খুলনা প্রেসক্লাবে প্রথমবারের মতো ফল উৎসব অনুষ্ঠিত

Mohon Chowdhury
জুন ২৯, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রেসক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এ উৎসবে দেশি-বিদেশি নানা প্রজাতির মৌসুমি ফলের সমাহার ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মো. নজরুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হাসান তুহিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার আবু তাহের এবং বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক ওমর ফারুক কচি।

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম এবং যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল।

ফল উৎসবে অতিথি ও প্রেসক্লাবের সদস্যরা আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, তালশাঁস, আনারস, সফেদা, শরিফা, দেশি মাল্টা, আমড়া, কামরাঙ্গা, গাব, কেওড়া, সুন্দরবনের গোল ফল ও কেয়া ফলসহ দেশি-বিদেশি বিভিন্ন মৌসুমি ফলের স্বাদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব এবং সদস্য আতিয়ার পারভেজ।

এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, কার্যনির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ), সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাতসহ ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।