UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা প্রেসক্লাবে বৈজ্ঞানিক জীবনযাপন ও ইসলাম বিজ্ঞান মেডিটেশন বিষয়ক সেমিনার

Mohon Chowdhury
আগস্ট ২৬, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রেসক্লাবের সদস্যদের জন্য ‘বৈজ্ঞানিক জীবনযাপন ও ইসলাম বিজ্ঞান মেডিটেশন’ বিষয়ক এক সেমিনার বুধবার দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে জনপ্রিয় লাইফস্টাইল এক্সপার্ট ডা. মনিরুজ্জামান বৈজ্ঞানিক জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মাইগ্রেন, ব্যাকপেইন, ডায়াবেটিস, আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) এবং অ্যাজমার মতো মনোদৈহিক ও লাইফস্টাইলজনিত রোগ থেকে মুক্তির আধুনিক ও কার্যকর পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সুস্থ জীবনধারা গড়ে তোলার জন্য খাদ্যাভ্যাস, মানসিক প্রশান্তি, নিয়মিত ব্যায়াম ও মেডিটেশনের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সহ-সভাপতি সোহরাব হোসেন ও মো. জহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কার্যনির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ)সহ ক্লাবের সদস্য ও সাংবাদিকবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু তৈয়ব, মো. এরশাদ আলী, আতিয়ার পারভেজ, আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, এস এম নূর হাসান জনি, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, শেখ শামসুদ্দীন দোহা, জয়নাল ফরাজী, মো. নাজমুল হাসান, মো. আসাফুর রহমান কাজল, দিলীপ কুমার বর্মন, রিংটন মন্ডল, ইয়াসীন আরাফাত রুমী, মুহাম্মদ নূরুজ্জামান, সোহাগ দেওয়ান, মো. খায়রুল আলম, মো. আজিজুল ইসলাম, মো. মেহেদী মাসুদ খান, মো. রাজু হাওলাদার, নূরুল আমিন নূর, মো. মাসুম বিল্লাহ ইমরান, মো. হাবিবুর রহমান, মো. রাজু আহমেদ এবং ক্লাবের অস্থায়ী সদস্য ফকির শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সেমিনারে অংশগ্রহণকারীরা বৈজ্ঞানিক জীবনযাপন, মানসিক সুস্থতা ও মেডিটেশনের উপকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ লাভ করেন।