ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি এলাহি নাওয়াজ খান সাজু বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরওয়ার, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি আলহাজ আবু তৈয়ব, দৈনিক খুলনা গেজেটের সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমেদ, খুলনা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সর্দার আবু তাহেরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিকতার পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের অধিকার ও কল্যাণ এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় এমইউজের সদস্য ফকির শহিদুল ইসলাম, খাইরুল আলম, রাজু আহমেদ, নুরুল আমিন, মাসুদ আল হাসান, মেহেদীসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
