UsharAlo logo
, |

খুলনা বিভাগে আরও ২৮ মৃত্যু, সনাক্ত বেড়ে ৬১২

ঊষার আলো
আগস্ট ৮, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে  আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৬১২ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখের কাছাকাছি। রোববার (৮ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ বিষয়টি জানানো হয়েছে।

গতকাল (শনিবার) খুলনা বিভাগে ৩৯ জনের মৃত্যু ও ৪২৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।২৪ ঘণ্টায় খুলনা বিভাগের মধ্যে কুষ্টিয়ায় ১২ জনের, ঝিনাইদহে দুই জনের, যশোরে ৭ জনের, খুলনায় ২ জনের,  বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে ১ জন করে ও চুয়াডাঙ্গায় ২ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৯৯ হাজার ৪৯৪ জনের দেহে  করোনা শনাক্ত ও মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৬৫৭ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৩৫৯ জন।

(ঊষার আলো–আরএম)