UsharAlo logo
, |

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প অনুমোদনে পরিকল্পনা প্রতিমন্ত্রীর সহযোগিতা চাইলেন কেসিসি প্রশাসক

ঊষার আলো ডেক্স
মে ১১, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রশাসক খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) বাস্তবায়নাধীন ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জনভোগান্তি ও ব্যবসায়ীদের ক্ষতির বিষয় উল্লেখ করে প্রকল্পটির সংশোধিত ডিপিপি আসন্ন একনেক সভায় উপস্থাপন ও অনুমোদনের জন্য প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

জানা গেছে, নির্মাণাধীন গুরুত্বপূর্ণ এ সংযোগ সড়কের বাকি কাজ সম্পন্ন করতে কেডিএ তৃতীয়বারের মতো আরডিপিপি প্রস্তুত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বর্তমানে এটি একনেক সভায় উপস্থাপনের প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে পরবর্তী একনেক সভার এজেন্ডাভুক্ত ও অনুমোদনের বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকীর কাছে আধা-সরকারি পত্র প্রেরণ করেন।

 

ঊআ-রহ