খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে বর্তমান ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের সভাপতি এস এম ফরিদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং সদর থানার মেট্রোপলিটন সমবায় কর্মকর্তা মো. মোস্তফা কামাল।
সভায় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য তরফদার বাদশা মিয়া।
এছাড়া সমবায় ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সদস্য গাজী মোন্তাজ আলী, ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শফিকুল ইসলাম এবং সমবায়ী মো. মোদাচ্ছেরসহ অন্যান্য সদস্য বক্তব্য দেন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমবায়ভিত্তিক উন্নয়নে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
