খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজি. নং-১০০৮)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে নাগরিক ফোরাম খুলনার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক বিমল সাহা, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ইউনিয়নের সাবেক আহ্বায়ক রকিব উদ্দিন পান্নুসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া ইউনিয়নের সহ-সভাপতি শামিম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রিতা রানী দাস, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন ও তুফান গাইন, নির্বাচন পরিচালনা কমিটির সাবেক সদস্য দেবব্রত রায় এবং আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বাপ্পি খান অনুষ্ঠানে অংশ নেন।
নাগরিক ফোরাম খুলনার পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব এসএম ইকবাল হাসান তুহিন, কো-চেয়ারম্যান আবু তাহের সরদার ও সঞ্জিতা দে, যুগ্ম মহাসচিব মো. মাহাবুবুল হক ও ইরিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউল ইসলাম তমালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। তিনি সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
এ সময় নাগরিক ফোরাম খুলনার নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন এবং সাংবাদিক সমাজের উন্নয়ন ও পেশাগত মর্যাদা রক্ষায় নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
