UsharAlo logo
, |

খুলনা-৩: রকিবুল ইসলামের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের ধানের বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে দৌলতপুরের কেডিএ কল্পতরু মাঠে আয়োজিত অনুষ্ঠানে এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের বীজ তুলে দেওয়া হয়।

উদ্যোক্তা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাবেক সহ-সভাপতি শরিফুল আনামসহ বিএনপির বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া কৃষি কাজে সম্পৃক্ত বিপুল সংখ্যক কৃষকও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষকদের নানামুখী সংকট মোকাবেলায় এ ধরনের সহায়তামূলক উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। উন্নত মানের বীজ সরবরাহের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়। আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল জানান, কৃষি ও কৃষকের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কর্মসূচি অব্যাহত থাকবে।

ঊআ-মোহন চৌধুরী