UsharAlo logo
, |

গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ জন ডেঙ্গু আক্রান্ত

ঊষার আলো
জুলাই ২৭, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার বিকালে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪৩ জন। তার মধ্যে ঢাকাতেই ভর্তি ১৪২ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫০০ জন ও অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ জন।

(ঊষার আলো-এফএসপি)