UsharAlo logo
, |

গাবুরায় জলবায়ু সহনশীলতা প্রকল্পের আওতায় গরু বিতরণ

Mohon Chowdhury
জুন ৪, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি’ প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টায় ৭১ নম্বর বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ জন নারী-পুরুষের মধ্যে গরু বিতরণ করা হয়। উপকারভোগীদের মধ্যে ৯ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হালিম, শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের এআইটি উত্তম কুমার গায়েন, ফেইথ ইন এ্যাকশনের হিসাব কর্মকর্তা পলাশ হাওলাদার, প্রকল্পের হিসাব কর্মকর্তা লরেন্স ঢালী, মনিটরিং অ্যান্ড লার্নিং (এমআইএল) অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস, পতিরাম গায়েন ও হৈমী মণ্ডল।

অনুষ্ঠানে উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হালিম বলেন, “গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশনের কার্যক্রম প্রশংসনীয়। উপকারভোগীদের এ সহযোগিতাকে নিজেদের সম্পদ মনে করে যত্নসহকারে লালন-পালন করতে হবে। গরুগুলো পরিবারের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ঊআ-মোচৌ