UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

ঊষার আলো
ফেব্রুয়ারি ৯, ২০২২ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় জরিনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী বিশ্ব রোড আইড়মারী ব্রিজের পাশে ওই ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম শিধুলী গ্রামের তাজের আলী ফকিরের স্ত্রী।

স্থানীয়রা জানান, নাটোর থেকে একটি পিকআপ একটি মহিষ নিয়ে ঢাকা যাচ্ছিলো। শিধুলী বিশ্ব রোডের আইড়মারী ব্রিজের পাশে জরিনা বেগম দারিয়েছিলো। পিকআপটি আইড়মারী ব্রিজ এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ওই নারীর শরীরের ওপর পরে খাদে পরে যায়। ঘটনাস্থলেই জরিনা বেগম মৃত্যু বরণ করেন।

ঊষার আলো-এসএ