UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
অক্টোবর ২৮, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞাপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) ও খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বাদ আসর খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের আয়োজনে মহানগর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন শের আলম সান্টু, মাহাবুব হাসান পিয়ারু, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, আব্দুর রহমান ডিনো, আব্দুস সালাম, মেহেদী হাসান সোহাগ, আবু সাঈদ শেখ, ডাঃ আঃ হালিম মোড়ল, আলমগীর হোসেন রাজা, আব্দুল্লাহেল কাফি সখা, জাবির আলী,শফিকুল ইসলাম শাহীন প্রমুখ নেতৃবৃন্দ । সাংবাদিকদের মধ্যে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ হাসান আহম্মেদ মোল্লা, আবু তৈয়্যব মুন্সি, মিজানুর রহমান মিল্টন, শামিমুজ্জামান, রফিকুল ইসলাম মতি, ইয়াসমিন আরাফাত রুমি,মোঃ রাজু আহমেদ ইমাম হোসেন সুমন-সহ
মহানগর যুবদলের সাবেক ও বর্তমান অসংখ্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নাজমুল হুদা চৌধুরী সাগরের রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে নাজমুল হুদা চৌধুরী সাগর একাধিকবার হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা ও ত্যাগের মধ্যেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলÍবিএনপির প্রতি অবিচল থেকে দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে ভূমিকা পালন করে আসছেন।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা নাজমুল হুদা চৌধুরী সাগর ব্যক্তিজীবনে অত্যন্ত সদালাপী, বিনয়ী ও সাধারণ একজন মানুষ। মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও আন্তরিকতার কারণে তিনি সবার কাছে প্রিয়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বক্তারা মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন এবং তাঁকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা জানান।

অনুষ্ঠান শেষে নাজমুল হুদা চৌধুরী সাগরের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকোসহ খুলনা ও দেশব্যাপী বিএনপির প্রয়াত নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে বিশ্ব মিশন ইসলাম দাখিল মাদ্রাসার সুপার
এমডি ইমামুল হোসেন সাহেবের দোয়া বিশেষ মোনাজাত করেন।