UsharAlo logo
, |

চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

Mohon Chowdhury
আগস্ট ৬, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারসহ চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য খুলনা। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, দ্রব্যমূল্যের বাজারে কঠোর নজরদারি, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, বাজার তদারকি জোরদার এবং নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ সম্প্রসারণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে নেতারা বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করেন। তারা বলেন, গ্যাস ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি চরম দুর্ভোগে পড়েছে।

এর আগে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ১১ দলীয় ঐক্যের খুলনার আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, জনগণের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।