UsharAlo logo
, |

চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে জরুরি সভা

ঊষার আলো
মে ৩১, ২০২১ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দিন : শিরোমনি শিল্প এলাকার বন্ধকৃত মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে এক জরুরি সভা সোমবার (৩১ মে) বিকেল ৫টায় গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয় শ্রমিক নেতা কাজী আমির মুন্সির সভাপতিত্বে মোঃ সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মোঃ মোঃ বাবুল শেখ, আবু তালেব, মোঃ সোহরাব, মোঃ বাবুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন শ্রম পরিচালকসহ বিভিন্ন দপ্তর থেকে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে শুধু আশ্বাস প্রদান করা হচ্ছে, অতিদ্রত শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে কঠিন থেকে কঠিনতর আন্দোলন কর্মসুচি ঘোষণা করা।

(ঊষার আলো-এমএনএস)