খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন অবিসংবাদিত ক্ষণজন্মা পুরুষ। তাঁর বীরত্ব, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে মাত্র সাড়ে তিন বছরে তিনি বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলেছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে সরকারি বটিয়াঘাটা ডিগ্রি কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আমীর এজাজ খান বলেন, বুলেটের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলেও তাঁর আদর্শ ও স্বপ্নকে ধ্বংস করা যায়নি। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিয়ে জাতির সামনে নানা কাল্পনিক মিথ্যাচার উপস্থাপন করেছে। ফলে বর্তমান তরুণ প্রজন্মের অনেকের কাছেই শহীদ জিয়ার অবদান সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই।
তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের বার্তা তুলে ধরতে হবে। নতুন প্রজন্মকে তাঁর আত্মত্যাগ, নেতৃত্বগুণ ও জাতীয়তাবাদী দর্শনের সঙ্গে পরিচিত করতে হবে।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু জাফরের সভাপতিত্বে এবং সদস্য সচিব খান ইসমাঈল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, যুগ্ম-আহ্বায়ক সাইফুর রহমান মেম্বর, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, মো. কারিমুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সি, যুগ্ম-আহ্বায়ক শফিক মোল্ল্যা ও ওহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাকসুদ আলম, বিএম সাজেদ হোসেন সজল, সোহান মোল্ল্যা, কাজী জাকারিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. বায়েজিদ বিশ্বাস, মো. নাহিদ হাসান, জাহাঙ্গীর আলম, সাগর সানা, শাকিল, জিএম মাফুজ, নাহিদ ইমাম শেখ, শামিম, রিয়াদ, সিয়াম, সুজন সরদার, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, রাকিব, মুন, রামিম, সানজিদা ও মেহেদীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
