বিনোদন ডেস্ক: জন্মদিনে কপালে চুমু দিয়ে প্রেমিক লিখেছিলেন— ‘আমি তোকে ভালোবাসি, তা পৃথিবীর যেখানেই থাকি না কেন? ‘কিন্তু এর কয়েক ঘণ্টা পরই এলো তাদের বিচ্ছেদের খবর।
আনন্দবাজার অনলাইনকে তিথি বলেন, আমাদের সব ঠিকই ছিল। কিন্তু সম্পর্কের মধ্যে যখন পরিবার ভীষণভাবে হস্তক্ষেপ করা শুরু করে, তখনই সব নষ্ট হয়ে যায়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। এবারে বিষয়টি খুব খারাপ একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই আর এ সম্পর্কটা ঠিক হওয়ার অবস্থায় নেই।
প্রায় সাড়ে চার বছরের সম্পর্ক তাদের। কলেজ থেকে শুরু তাদের প্রেম। একই কলেজে মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন তারা। একসঙ্গে একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন দুজনে। মাঝেমাঝেই বাইক নিয়ে বেরিয়ে পড়তেন ঘুরতে। নিজেদের চ্যানেলে সেসব ভিডিও ভাগ করে নিতেন। এখন সবটাই আলাদা। পড়াশোনা শেষ। দেবাযুধ আপাতত ব্যস্ত নিজের ক্রিকেট নিয়ে। তিথি আবারও পর্দায় ফিরতে চান। চলছে তারই প্রস্তুতি।
ঊষার আলো-এসএ
