UsharAlo logo
, |

জলিল মার্কেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে কামরুল–মাসুদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জলিল মার্কেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫-এ জলিল মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদ মনোনীত কামরুল–মাসুদ পরিষদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে মো. মাসুদ রানা নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. অহিদ উল্লাহ ও এস এম হুমায়ূন কবির (রনি)। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মোজাম্মেল হক (জাবেদ)। সাংগঠনিক সম্পাদক পদে সেখ জামাল মাহমুদ (জনি), অর্থ সম্পাদক মো. আবুল হাসান, দপ্তর সম্পাদক মো. হিলাল উদ্দিন, প্রচার সম্পাদক মো. হাসান শেখ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সৈয়দ শামীম হোসেন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন উত্তম কুমার ঘোষ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এম. এ. জামান বাবলু। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন মো. ফকরুল ইসলাম ও কবির আহম্মেদ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জলিল মার্কেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঊআ-মোহন চৌধুরী