UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই প্রফেসর

Mohon Chowdhury
অক্টোবর ৪, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান।

শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও শিক্ষকতায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।

এ অর্জনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম দুই শিক্ষককে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়। এটি শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় আরও উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করবে।

এছাড়া উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানও তাঁদের অভিনন্দন জানিয়েছেন।

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট, চেক ও সম্মাননা সনদ দেওয়া হবে।

ঊআ- মোচৌ